![]() |
নববধূর দুই স্তন কেটে ফেললো স্বামী!
কাজলের খালা শারমিন সুলতানা জানান, মঙ্গলবার সাদ্দাম ও কাজল দু’জনে তার বাড়িতে বেড়াতে আসেন। বিকেলের দিকে সাদ্দাম বাড়ি যেতে চাইলেও কাজল রাজি হয়নি। এক পর্যায়ে রাতে কাজলের চুল কেটে মুখের মধ্যে দিয়ে দু’স্তন কেটে ফেলেছে। ৬ মাস আগে তাদের বিয়ে হয়। এর কয়েক দিন পরে জামাই সাদ্দাম শ্বশুর নুর ইসলামের কাছে ২০ হাজার টাকা যৌতুক দাবি করেন। কিন্তু টাকা দিতে না পারায় তিনি শ্বশুরকে মারপিট করেন।
এতে রাজি না হওয়ায় এ মধ্যযুগীয় নির্যাতন চালানো হয়। এ ঘটনায় ক্ষিপ্ত এলাকাবাসী গৃহবধূর স্বামী সাদ্দাম হোসেনকে গণধোলাই দিয়েছে। বর্তমানে সাদ্দাম ও তার স্ত্রী কাজল মারাত্মক অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় সাদ্দামকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
✪ নববধূর দুই স্তন কেটে ফেললো স্বামী ✪
Reviewed by Admin
on
March 06, 2016
Rating:
Reviewed by Admin
on
March 06, 2016
Rating:

No comments: